দেশ

করোনার কবলে ১২২ জন সিআরপিএফ জওয়ান, আরও বাড়তে পারে সংক্রমণ

করোনার কবলে দিল্লির ময়ূর বিহারে সিআরপিএফ ব্যাটেলিয়ানের ১২২ জওয়ান। আরও ১০০ জন জওয়ানের শরীর থেকে নমুনা নিয়ে করোনা টেস্টের জন্যে পাঠানো হয়েছে, তবে সেই পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। দিল্লির ময়ূর বিহারে ওই ব্যাটালিয়ানের আরও ৪৫ জন সেনা গত সপ্তাহে করোনায় সংক্রমিত হন, এখন সেই সংখ্যা বেড়ে ১২২-এ পৌঁছে গেছে। বর্তমানে সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে, ওই ব্যাটেলিয়নের সমস্ত জওয়ানকেই কোয়ারান্টাইন করে রাখা হয়েছে এবং তাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত ২৩ এপ্রিল করোনা ভাইরাসের কারণে একজন জওয়ান মারা গেছেন বলে জানা গেছে। ২৪ এপ্রিল ৯ জন জওয়ানের শরীরে করোনা পজিটিভ আসে। ২৫ এপ্রিল আরও ১৫ জন সংক্রমিত হন। এরকমভাবেই করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে বাড়তে ১২২ হয়েছে। করোনা সংক্রমণ রোধ করার জন্য সিআরপিএফ-র নির্দেশে সব ব্যাটালিয়নে গাড়িতে স্যানিটাইজার মেশিন লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। জওয়ানরা যাতে নিজেদের জীবাণুমুক্ত করতে পারেন। ব্যাটালিয়ানের ভিতরে জীবাণুনাশক ছড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া গাড়িতে জওয়ানদের বসার সংখ্যাও কমানো হয়েছে।

গত ২৮ এপ্রিল দিল্লিতে কর্তব্যরত সিআরপিএফের এক সাব-ইন্সপেক্টর(৫৫ বছর)সফদরজং হাসপাতালে মারা যান। অসমের বাসিন্দা এই জওয়ান ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাতেও ভুগছিলেন। এর পাশাপাশি আরও ৩১ ব্যাটেলিয়নের বাকি জওয়ানদের শরীরেও ওই মারণ ভাইরাসের লক্ষণ দেখা গেছে। ওই জওয়ানরা এর আগে কূপওয়ারাতে বহাল থাকা ১৬২ ব্যাটিলিয়নের করোনা আক্রান্ত কিছু প্যারামেডিক্যাল কর্মীদের সংস্পর্শে আসেন আর তারপরেই ওই জওয়ানরা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026