নিউজ

রোগী মৃত্যুতে আক্রান্ত চিকিৎসক, ভাঙচুর হাসপাতালে, গ্রেফতার রোগীর ৩ আত্মীয়

দেশ জুড়ে করোনা মহামারির বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করে চলেছে চিকিৎসক-নার্সরা। লকডাউনের কারণে সবাই যখন বাড়িতে নিরাপদে থাকছেন, তখন নিজেদের প্রিয়জনদের থেকে দূরে নিরন্তর দেশসেবা করে চলেছেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের প্রতি কিছু মানুষের বর্বরোচিত ব্যবহার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে আমাদের মানবিকতাকে।

গতকাল এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনায় কামারহাটিতে। উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসা চলাকালীন শুক্রবার এক রোগীর মৃত্যু ঘটে। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে চিকিৎসকদের উপর চড়াও হয় রোগীর আত্মীয়রা। ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালে। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর ২৪ পরগণা জেলা পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে রোগীর ৩ আত্মীয়কে গ্রেফতার করেছে।

এই ঘটনা প্রমাণ করে যে, করোনামহামারি চলাকালীন চিকিৎসকরা মানুষের সেবা করার নিরন্তর প্রয়াস চালালেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি মানুষ বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নয়। যে কারণে কিছু মানুষ রোগী মৃত্যুর বাহানায় বারবার চড়াও হচ্ছে চিকিৎসকদের উপর। দেশে যেখানে চিকিৎসকের সংখ্যা অপ্রতুল। কোভিড আক্রান্ত দেশে মহামারি ব্যাপক আকার ধারণ করলে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকদের উপর সেই দেশের সাধারণ মানুষের এমন ব্যবহার হতাশাজনক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026