নবান্নে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে রেশন নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রেশন নিয়ে দুর্নীতি চলছে রাজ্যে। এরকম হতে থাকলে রেশন ব্যবস্থা বন্ধ করে দিতে পারে রাজ্য সরকার। রেশন ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে কয়েকটা রেশন দোকানে রাজনীতি চলছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা রেশন দিতে বাধা দিচ্ছে, মানুষের কাছে ঠিক মতো রেশন পৌঁছাচ্ছে না।
এই অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ নিলো রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী যেই রেশন দোকানগুলিতে ঝামেলা সৃষ্টি হবে, রাজনৈতিক নেতারা রেশন দিতে বাধা দেবে সেই রেশন দোকান বন্ধ করে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন দুর্নীতি বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশনের কালোবাজারি বন্ধ করতে নতুন খাদ্যসচিব নিয়োগ করেছিলেন।
দেশে লকডাউনের জেরে মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ৬ মাস বিনামূল্যে রেশন দেবার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রেশন নিয়ে বার বার রাজ্যে সরকারের কাছে অভিযোগ এসেছে। কখনও কালোবাজারি নিয়ে, কখনও বা রেশন সামগ্রী কম দেওয়া নিয়ে। রেশনে গম দেওয়া নিয়ে অসুবিধার সৃষ্টি হওয়ায় মুখ্যমন্ত্রী ৫ কেজি করে চাল দেবার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ফের রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসায় রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…