বিনোদন

জানুন মৃত্যুর আগে কি ছিল ঋষি কাপুরের শেষ ইচ্ছা?

কৌশিক পোল্ল্যে: বলিউডের অপূরনীয় ক্ষতি, বিগত ২৯শে ত্রপ্রিল অভিনেতা ইরফান খানের অকালপ্রয়ান ঘটল, সেই শোক কাটিয়ে ওঠার পূর্বেই মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে গত পরশু অর্থাৎ ৩০শে এপ্রিল পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন সকলের প্রিয় চিন্টু জি ওরফে ঋষি কাপুর। হিন্দি সিনেমার প্রখ্যাত কাপুর পরিবারের অন্যতম সফল বলিউডি অভিনেতা।

শ্বাসকষ্টজনিত সমস্যায় আগের দিনই মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়, প্রথমদিকে তার অবস্থার খানিক উন্নতি ঘটলেও পরদিন সকালেই তার মৃত্যু ঘটে। চোখে জলের তাকে বিদায় জানান ঘনিষ্ঠজনেরা সেই সঙ্গে পড়ে রইল ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে জড়িত কিছু বিশেষ স্মৃতি। দীর্ঘদিন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন অভিনেতা, যে কারনে বহুমাস আমেরিকার নিউইয়র্কে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর আগে একটি শেষ ইচ্ছা ছিল চিন্টু জি’র। যদিও সেই আকাঙ্খিত বাসনা অপূর্ণই রয়ে গেল। তার সেই শেষ ইচ্ছাটি ছিল ছেলে রণবীরের বিয়ে দেখে যাওয়া এবং ভবিষ্যত নাতি নাতনীদের মুখ দেখে যাওয়ার ইচ্ছের কথা একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন অভিনেতা।

তিনি বলেন, “আমি ২৭ বছরেই সেটেলড হয়েছিলাম। রণবীরের বয়স ৩৫ (তখন) হয়ে গেছে, এবার ওর বিয়ে করে নেওয়া উচিৎ। বাড়িতে ছোট ছোট শিশুর আগমনে গোটা ঘর আলোকিত হয়ে থাকবে। আমি এবং আমার পরিবারের অনেকে নিজেদের পছন্দমতো বিয়ে করেছে। আমি চাই রনবীরও নিজের পছন্দ মতোই বিয়ে করুক, এতে আমার কোনো আপত্তি নেই। নিতু (ঋষির স্ত্রী) আলিয়াকে পছন্দ করে, রনবীরও আলিয়াকে খুব পছন্দ করে। ওদের বিয়েটা তাড়াতাড়ি সেরে নেওয়া উচিৎ।” যদিও দাঁড়িয়ে থেকে ছেলের বিয়ে দেখা কিংবা নাতি নাতনিদের মুখ দেখার ইচ্ছা কোনোটাই পূর্ন হল না। তবু সান্ত্বনা, ভারতীয় সিনেমায় নিজের অবদানের জন্য অমর হয়ে থাকবেন ঋষি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026