২১ দিন লকডাউনের জেরে বেড়ে গেছে গ্যাসের বুকিং। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিনহা জানালেন, ভয় পেয়ে এলপিজি বুকিং করার দরকার নেই। কারণ বর্তমানে ভারতে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে ৷
তিনি আরও জানান যে, যদিও লকডাউনের ফলে রান্নার গ্যাসের চাহিদা প্রায় ২০০ শতাংশ বেড়ে গেছে। তবে এখন সমস্ত যান চলাচল বন্ধ সাথে বিমান পরিষেবাও, তাই গোটা দেশে পেট্রোল ও ডিজেলের চাহিদা অনেকটাই কমে গেছে ৷ পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসে পেট্রোলের চাহিদা ৮ শতাংশ ও ডিজেলের ১৬ শতাংশ কমে গেছে সাথে বিমানের জ্বালানির চাহিদাও প্রায় ২০ শতাংশ কমেছে।
তার মতে শুধু শুধু ভয় পেয়ে বুকিং করা মানে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা। কারণ বুকিং করার পরই গ্যাস সিলিন্ডার ভর্তি করার কারখানাকে দ্রুত জানাতে হয়। এরপর সিলিন্ডার ভর্তি হয়ে গেলে সেখান থেকে বিতরণ করার কাজ শুরু হয়। তারপর কর্মচারীরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেয়।
তিনি আরও জানিয়েছেন, তাদের সংস্থা অন্য সংস্থাদের সঙ্গে মিলে দেশের জ্বালানির চাহিদা মেটানোর লক্ষ্যে একাধিক কর্মসূচি চালাচ্ছে ৷ তেল শোধনাগারগুলি প্রয়োজনীয়তা অনুযায়ী যথেষ্ট কাজ করছে যাতে দেশের জ্বালানির চাহিদা পূরণ করা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…