বলিউড অভিনেত্রী শিখা মালহোত্রা নোভেল করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগের বিরুদ্ধে রোগীদের সাহায্য করার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে নার্স হিসাবে স্বেচ্ছাসেবীর কাজে যোগ দিলেন। শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। নোভেল করোনা ভাইরাস এমন একটি মারণ ভাইরাস, যাতে আগে কখনও মানুষকে সংক্রামিত হতে দেখা যায় নি।
দিল্লির বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ এবং সফদরজং হাসপাতাল থেকে নার্সিংয়ের ডিগ্রি অর্জন করা এই অভিনেত্রী বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, কোভিড -১৯ আক্রান্ত রোগীদের সহায়তা করব। কারণ, আমার কাছে তাদের সাহায্য করার হাতিয়ার রয়েছে।’ স্বাস্থ্য মন্ত্রক আজ সকালে জানিয়েছে, কোভিড -১৯ এ সংক্রামিত মানুষের সংখ্যা ৬১ টি নতুন রোগীর সঙ্গে সঙ্গে বেড়ে হয়েছে ৯৭৯।
অভিনেত্রী শিখা মালহোত্রা ইনস্টাগ্রামে একটি পোস্টে করে বলেন, ‘নার্স হিসাবে দেশের সেবা করার জন্য আমি সর্বদা প্রস্তুত রয়েছে। যেখানেই পারি না কেন আপনাদের সহায়তা করতে প্রস্তুত রয়েছি,শুধু আপনাদের আশীর্বাদের দরকার। আপনি বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং সরকারকে সমর্থন করুন।
বলিউডের এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম পোস্টে মেডিক্যাল ডিগ্রিধারী ব্যক্তিদের এই সংক্রামক ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে আহ্বান জানান। ইতিমধ্যে এই অভিনেত্রী মুম্বাইয়ের জোগেশ্বরীর বালাসাহেব ঠাকরে ট্রমা সেন্টারে নার্সের দায়িত্ব পালন করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…