নিউজ

স্বচ্ছ করদাতাদের সম্মান জানাতে নতুন প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার

কর দেওয়ার সময় নানা রকম সমস্যার সম্মুখীন হন করদাতারা। এবার দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন প্রকল্পের ঘোষণা করলো কেন্দ্র সরকার। আজ দেশ জুড়ে চালু হলো নতুন প্রকল্প ‘ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন-অনারিং দ্য অনেস্ট’। অর্থাৎ স্বচ্ছ কর ব্যবস্থা-সততার সম্মান। এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার চাইছে দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে। যারা সৎ করদাতা অর্থাৎ যারা নিয়মিত কর দেন, তাঁদের কর দিতে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, তাঁরা যাতে সহজেই কর দিতে পারেন, তার জন্যই নতুন এই প্রকল্প আনা হলো।

স্বাধীনতা দিবসের আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই কর ব্যবস্থার সূচনা করলেন। কেন্দ্রের দাবি, নতুন এই ব্যবস্থা আয়কর রিটার্ন এবং কর্পোরেট কর সংস্কারের দিকে একটি বড় পদক্ষেপ। নতুন এই প্রকল্পের সূচনা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “সৎ করদাতারা দেশের বৃদ্ধিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই তাদের জীবন সহজ হলেই দেশের বিকাশ সম্ভব। তাই কর ব্যবস্থায় এই সংস্কার করা হলো।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশের কর ব্যবস্থায় সংস্কারের দাবি দীর্ঘদিনের। কর ব্যবস্থায় আমাদের লক্ষ্য হওয়া উচিত দ্ব্যর্থহীন, কষ্টহীন এবং ফেসলেস। গত ছয় বছরে কর ব্যবস্থার ক্ষেত্রে অনেক পরিবর্তন করা হয়েছে। করদাতাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। সরকার করদাতাদের কর দেওয়ার জটিলতা কমিয়েছে, স্বচ্ছতা বাড়িয়েছে।” অর্থমন্ত্রক জানিয়েছে, করদাতার সহজ ও স্বচ্ছভাবে কর প্রদান, নতুন এই প্রকল্পে প্রযুক্তির ব্যবহার ও সরলীকরণের মাধ্যমে এই প্ল্যাটফর্ম সাধারণ মানুষ ও সংস্থাগুলির কাজ সহজ করে তুলবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026