বিনোদন

২০২০ তে হলিউডে পাড়ি, সুশান্তের ডায়েরি থেকে উঠে এল আরও এক তথ্য

ঋদ্ধিমান রায়: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরের দিন থেকেই মৃত্যু রহস্য নিয়ে জটিলতা তৈরি হয় দেশ জুড়ে। মুম্বই পুলিশ আত্মহত্যার কথা বললেও একফোঁটাও ধোপে টেকেনি সেই তত্ত্ব। বরং সিবিআই তদন্তের দাবি তুলে কেন্দ্রের উপর ক্রমাগত চাপ তৈরি করতে থাকেন সুশান্ত সিংয়ের পরিবারের একাংশ ও ভক্তেরা।

মামলা মুম্বই পুলিশের পর বিহার পুলিশের হাতে আসায় সুশান্ত সংক্রান্ত বেশ কিছু অজানা তথ্য সামনে আসে। ইতিমধ্যে একটি জনপ্রিয় সংবাদ সংস্থাও তাদের ব্যক্তিগত তদন্তের মাধ্যমে সুশান্তের মৃত্যু সংক্রান্ত আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। রিহা ও তার পরিবারের বিরুদ্ধে কেস ফাইল করে সিবিআইও।

এমন পরিস্থিতিতে সুশান্তের ২০১৮-১৯ এর ডায়েরি থেকে উদ্ধার হল আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যা নিঃসন্দেহে তাঁর মৃত্যু রহস্য উদ্ঘাটনে বিশেষ ভূমিকা নিতে চলেছে।

২০২০ সালে সুশান্তের হলিউডে পা রাখার স্বপ্ন ছিল বলে জানা যাচ্ছে তাঁর ডায়েরি থেকে। তৈরি ছিল বছরে ৫০ কোটি টাকা রোজগারের লক্ষ্যমাত্রার ব্লুপ্রিন্ট। শুধু তাই নয়, ডায়েরির তৃতীয় পাতায় ছিল এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা। ছিল বিদেশী লেখক এবং পরিচালকদের নিয়ে প্রোডাকশন হাউস তৈরি করার ইচ্ছা। পাশাপাশি ভেবেছিলেন লিগাল টিম তৈরির কথাও। কাজে সহায়তার জন্য টিমের প্রধান করতে চেয়েছিলেন তাঁর আইনজীবী বোন প্রিয়াঙ্কা আর মেঘাকে। লস এঞ্জেলসে বাড়ি করার কথাও উঠে এসেছে ডায়েরির পাতা থেকে। অন্যদিকে, সুশান্তের জীবনে রিহা চক্রবর্তীর আগমনের পর তাঁর জীবনে নানারকম অসংলগ্নতা ও অস্থিরতা তৈরি হয়েছিল, তারও প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ ছড়িয়ে রয়েছে ডায়েরির পাতায়।

সুশান্তের এই ডায়েরি উদ্ধার তাঁর মৃত্যু রহস্য তদন্তের পক্ষে অত্যন্ত সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। বস্তুত, সুশান্তের এই আকাশছোঁয়া স্বপ্ন দেখে কোনোভাবেই তাঁকে হতাশাগ্রস্ত মনে করা সম্ভব নয়, বরং এইসব স্বপ্নের পরিকল্পিত ব্লুপ্রিন্ট ছকে রাখা তাঁর আশাবাদী মানসিকতারই প্রমাণ দেয়।

এরই সঙ্গে ডায়েরির ব্যাপারে মুম্বই পুলিশের নিশ্চুপ ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। ডায়েরিতে লিপিবদ্ধ এত গুরুত্বপূর্ণ তথ্য মুম্বই পুলিশ কীভাবে বেমালুম চেপে গেল তা যথেষ্ট সন্দেহের অবকাশ তৈরি করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026