শহরজুড়ে উৎসবের আয়োজন, আলোয় ঝলমল করছে পার্কস্ট্রিট চত্বর। শীতের মধ্যে বড়দিনের হইচই, ঘুরে বেড়ানো এসবের আনন্দে মজে আছে শহরবাসী। গত কয়েকদিনে শীত কিছুটা কমলেও আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী বড়দিনে বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমী ঝঞ্জা এবং বঙ্গোপসাগরের যে বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তার জন্য ঝাড়খন্ড এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তবে শুক্রবার বৃষ্টি না হলেও স্যাঁতস্যাঁতে পরিবেশ ও মেঘলা আকাশের দেখা মিলতে পারে। শনিবার থেকে শীত আরও তীব্রতর হবে।
আরও পড়ুন : বড়দিনের আগে সেজে উঠেছে পার্কস্ট্রিট, জেনে নিন পার্কস্ট্রিটের আদি ইতিহাস
বুধবার কলকাতার তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াস। দক্ষিণ বঙ্গের জেলায় তাপমাত্রা সর্বনিম্ন ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার কারণে তাপমাত্রা কমবে স্বাভাবিকের তুলনায় চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। বছর শেষের কয়েকটা দিন শীত ভালোই উপভোগ করতে পারবে শহরবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…