খেলা

বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি

নিজেকে ফিট প্রমাণের জন্য বৃহস্পতিবার সুরাতের লালাভাই ঠিকাদার স্টেডিয়ামে কেরালার বিপক্ষে এলিট গ্রুপ ‘এ’ ম্যাচে গুজরাটের হয়ে জসপ্রীত বুমরাহের অংশ নেওয়া একপ্রকার ঠিকই ছিল। কিন্তু শেষ মুহূর্তে জাতীয় দল ও গুজরাট টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার কোনও সমাধান সূত্র না মেলায় রঞ্জি ট্রাফির ম্যাচে আর অংশ নেওয়া হলো না ভারতের এক নম্বর পেসারের।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যাচ্ছে, চোট সারিয়ে ফেরার পর বুমরাহ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহের কাছে গিয়েছিলেন রঞ্জি খেলার অনুমতি নিতে। বুমরাহ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে বলেছিলেন যে, তিনি এখন সম্পূর্ণ চোট মুক্ত এবং তিনি রঞ্জিতে কেরালার বিপক্ষে খেলতে চান ফিটনেস পরীক্ষা করার জন্য।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার একদিনের দলে ক্যাপ্টেন ধোনি, টেস্টে বিরাট

কিন্তু সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহ সদ্য চোট সারিয়ে ফেরার পর আবার নতুন করে চোট লাগতে পারে এই কথা ভেবে বুমরাহকে আপাতত কেবল সাদা বলের ক্রিকেটে মননিবেশ করার পরামর্শ দেন। এরপর গুজরাট অধিনায়ক পার্থিব প্যাটেলও নিশ্চিত করেন যে, বুমরাহ কেরালার বিপক্ষে গুজরাতের অংশ হচ্ছেন না।

বিসিসিআই এক সূত্র বলছে, ‘নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের এখনো অনেক দেরি। প্রথম টেস্টটি পরের বছর ২১ ফেব্রুয়ারি শুরু হয়। সদ্য চোট সরিয়ে ফেরা বুমরাহ আপাতত টিটোয়েন্টি ক্রিকেটের চার ওভারের বোলিং দিয়েই শুরু করুক। নিউজিল্যান্ডে যাওয়ার আগে রঞ্জি ট্রফি ম্যাচ খেলে টেস্টের জন্য প্রস্তুতি নেবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026