কৌশিক পোল্ল্যে: অ্যাসিডাক্রান্ত লক্ষী আগরওয়ালের আত্মজীবনী নিয়ে তৈরি হওয়া বায়োপিক ‘ছপাক’ যার মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। ছবির ট্রেলারে দর্শকসহ সমালোচকরাও দীপিকার অভিনয়ের ভূয়সী প্রংশসা করেছেন। লক্ষীর জীবনে ঘটে যাওয়া কালো ইতিহাস বা ছবি নিয়ে হওয়া দীপিকার মানসিক অবসাদের গল্প, এই সবকিছু নিয়ে ছবিটি বেশ কয়েকদিন ধরেই লাইমলাইটে রয়েছে।
মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ বেশ কিছু বিতর্কেও জড়িয়ে পড়ে সে খবর কারোরই অজানা নয়। লক্ষী দাবী করেছিলেন এই ছবির জন্য তিনি কোনো টাকা পাননি। এ মন্তব্যেও কম সমালোচনা হয়নি। এসব থেকে সামলে ওঠার পরমূহুর্তেই নতুন বিতর্কে জড়াল এই ছবি। সিনেমার গল্পের ওপর নকল করার আরোপ এসেছে এবং কোর্টে কপিরাইট কেসও চাপানো হয়েছে ছপাকের ওপর।
আরও পড়ুন : বড়দিনে ছোটদের সঙ্গে মন খুলে উজ্জাপন করলেন ঋতাভরী
সম্প্রতি লেখক রাকেশ ভারতী দাবী করেন এই একই বিষয়ের ওপর তিনি ‘ব্ল্যাক ডে’ নামক একটি গল্প লেখেন 2015 সালে এবং তা নিয়ে সিনেমা তৈরির বিষয়ে প্রযোজকদের সঙ্গে কথাও বলেন, কিন্তু মেঘনার ছবিতে হওয়া ঘটনাবলীর সঙ্গে নিজের গল্পের হবহু মিল পাচ্ছেন তিনি এরকমই দাবী করে সাক্ষ্য হিসেবে প্রমান দিতেও প্রস্তুত এমনটাই জানালেন রাকেশ।
এই মর্মে তিনি ছপাকের নির্মাতাদের কাছে অভিযোগ জানিয়ে একটি চিঠি লেখেন কিন্তু চিঠির উত্তর না মেলায় তিনি কোর্টের শরনাপন্ন হন। ছবিটির ওপর কপিরাইটের কেস চেপেছে। পরবর্তীকালে কী হবে তা এখনই বলা সম্ভব নয়। যদিও এই বিষয়ে দীপিকার তরফে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…