নিউজ

‘রাজ্যপাল বিজেপির মুখপাত্র’ নাম না করে রাজ্যপালকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

অরূপ মাহাত: প্রশাসনিক বৈঠক শেষে নবান্ন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন রাজ্যপালকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না রাজ্যপাল জগদীপ ধঙ্কড়ের গায়ে সেঁটে দিলেন ‘বিজেপির মুখপাত্রের’ তকমা। শুধু তায় নয়, রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন, এমন অভিযোগও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

আজকের সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যপালের পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে সরব হয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড়েকে একহাত নেনে মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন বিষয়ে রাজ্যপালের অতি সক্রিয় ভূমিকায় যে তিনি খুশি নন সেকথাও এদিন বুঝিয়ে দেন তিনি।

নাম না করে রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ সাংবিধানিক পদে বসে বিজেপির মুখপাত্রের কাজ করছেন। রাজ্যে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন। কেন্দ্রে ও রাজ্যে কাজ করার নির্বাচিত সরকার রয়েছে সে কথা সবার মনে রাখা উচিত।’

রাজ্যপালের বিভিন্ন জেলা সফর ও প্রোটোকল ভেঙে বিনা আমন্ত্রণে বিভিন্ন জায়গায় যাওয়াকে ভালো চোখে দেখছে না রাজ্য। এই নিয়ে রাজ্যপালের ভূমিকার সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। তবে, রাজনৈতিক মহলের আশঙ্কা ভবিষ্যতে রাজ্য প্রশাসন ও রাজ্যপালের মধ্যে সংঘাত বাড়ার ঈঙ্গিত দিচ্ছে এই ঘটনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026