নিউজ

সব্জির দাম বৃদ্ধিতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

সব্জির দাম আকাশ ছোঁয়া দামে কপালে হাত পড়েছে সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় সব্জি কিনতে গিয়ে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তদের। সব্জির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাল ৫ টা নাগাদ নবান্নে টাস্ক ফোর্সের সাথে জরুরি বৈঠকের ডাক দিয়েছিলেন।বৈঠক শেষে প্রশাসনিক আধিকারিকেরা আগামী ৭-৮ দিনের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসবে আশ্বস্ত করেন।

গতকাল এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কৃষিদপ্তর, মৎস্যদপ্তর এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে কিভাবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকানো যায় তা নিয়ে আলোচনা করা হয়। এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান যে, বুলবুলের প্রভাবে চাষে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। যার জেরে বেড়েছে সব্জির দাম। তবে কৃষকরা সব্জি চড়া দামে বিক্রি করছে না কিছু অসাধু ব্যবসায়ী সব্জির দাম বাড়াচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এই ব্যবসায়ীদের প্রতি কড়া পদক্ষেপ গ্রহণ করলে বাজারমূল্য আগামী কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হবে বলেন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আলু, পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব্জির দাম চড়চড়িয়ে বৃদ্ধি পেলে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ, এবং এই পরিস্থিতি রাজ্য প্রশাসনকেও ব্যাপক ভাবে চিন্তায় ফেলেছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন যে আগামী জানুয়ারি মাসে বাজারে নতুন আলু সরবরাহ হলে আলুর দাম অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে নেপথ্যে কেন্দ্রকে দায়ী করেছেন তিনি।

তিনি বলেন যে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে বাংলায় পেঁয়াজ রপ্তানি করা হবে জানিয়েও প্রতিশ্রুতি রাখা হয় নি। সাধারণ মানুষের সুবিধার জন্য সুফল বাংলার স্টলগুলিতে এখন ৫৯ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে আরও কিছু নতুন সুফল বাংলা স্টল নিয়ে আসা হবে বলে বৈঠক শেষে জানা যায়। তবে রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী আগামী কিছু দিনের মধ্যে বাজারমূল্য স্বাভাবিক পর্যায়ে আসছে কিনা তা দেখার বিষয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026