কৌশিক পোল্ল্যে: বেশ কয়েকদিন ধরেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের অসুস্থতার খবরে তোলপাড় হয়েছে নেটদুনিয়া। গত ১০ই নভেম্বর রবিবার রাত দুটোর সময় শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তি হন তিনি। সূত্রের খরব অনুযায়ী, প্রথমদিকে গুরুতর অসুস্থতার কারনে তাকে ভেন্টিলেটরে রাখা হয় এবং ডাক্তাররা জানান তার নিউমোনিয়া হয়েছে। এই খবরেই চরম হতাশ সকল অনুরাগীরা। বহু বলিউড সেলিব্রিটি সহ ফ্যানেরাও লতা দিদির দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তবে এখন স্বস্তির খবর হল, আগের থেকে বেশ খানিকটা সুস্থ হয়েছেন তিনি, বিগত দিনগুলির তুলনায় তার শরীর অনেকটাই ভালো রয়েছে এমনটাই জানান লতার পরিবারের লোকজন ও টিম লতা মঙ্গেশকরের সদস্যরা। তারা বলেন, লতা জি আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।
সকল ফ্যানেদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন কোনোরকম গুজব ও ভিত্তিহীন খরবকে পশ্রয় না দেন। সকলের মুখে প্রায় একই বক্তব্য শোনা যায়, কোকিলকন্ঠী, ভারতরত্ন লতা মঙ্গেশকর দ্রুত সুস্থ হয়ে উঠুক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…