তড়িৎ ঘোষ : ৩০ শে সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন-আইডিয়ার লোকসান হয়েছে ৫০৯২১ কোটি টাকা। গত কয়েকটি ত্রৈমাসিকে লাভের মুখ দেখতে পায়নি সংস্থাটি তার উপর সুপ্রিম কোর্টের একটি রায়ে আরও বিপাকে পড়ে যায় তারা।
২৫ শে অক্টোবর ভারতের সর্বোচ্চ আদালত এক রায়ে এডজাস্টেড গ্রস রেভিনিউ বা এজিআর বাবদ বকেয়া ২৮৩০৯ কোটি টাকা দ্রুত মিটিয়ে দিতে বলে। অর্থাৎ চলতি বছর যেটুকু লাভের মুখ দেখেছিল সংস্থাটি তার প্রায় সিংহভাগই চলে যাবে সরকারের বকেয়া মেটাতে। এক বিবৃতিতে সংস্থার সিইও রবিন্দর ঠক্কর জানান “সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর আর্থিক ছাড় পাওয়ার ব্যাপারে আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি”।
ভোডাফোনের সাথে আইডিয়া সংযুক্ত হওয়ার পর তাদের ব্যবসা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়েকটি রাজ্যে তাদের ফোরজি স্পিড রয়েছে সর্বোচ্চ। স্পেকট্রাম ব্যবহার করার জন্য সরকার ভারতী এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার কাছে প্রায় ৫০০০০ টাকা চায়। তারা এই টাকার কিছুটা ছাড় দেওয়ার জন্য আবেদন করে সরকারের কাছে। সেই আবেদন বিবেচনা করার কথা জানায় সরকার। তখন তাদের পিছনে লাগে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। জিও সরকার কে জানায়, বকেয়া মেটানোর মত সামর্থ্য রয়েছে এই দুই সংস্থার। প্রতিপক্ষ সুবিধা পাক এটা চায় না কোনো সংস্থাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…