নিউজ

আর্থিক সংকট কাটাতে মন্ত্রী-বিধায়কদের ৩০ শতাংশ বেতন কাটার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল দক্ষিণের রাজ্য কেরালায়। পরে ধীরে ধীরে সারা দেশেই নেমে আসে করোনার ভয়াবহ রূপ। যার জেরে সারা দেশে লকডাউন জারি করতে বাধ্য হয় সরকার। বন্ধ হয়ে যায় সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকর্ম। নানাবিধ সংকটের মুখে পড়েন সাধারণ মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষা, চিকিৎসা পরিকাঠামো তৈরী ও আনুষঙ্গিক বিভিন্ন খাতে বিপুল অঙ্কের খরচ হয় সরকারের। একইসঙ্গে খাদ্যসংকট মোকাবিলায় বরাদ্দের অঙ্কটাও নেহাত কম নয়।

তাই এই ব্যাপক আর্থিক বোঝা কাটাতে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সরকার। এর আগে কেন্দ্রের বিজেপি সরকার ও তেলেঙ্গানা সরকার নিজেদের কর্মীদের বেতন হ্রাসের কথা ঘোষণা করেছে। এবার করোনা মহামারির ফলে সৃষ্ট আর্থিক সংকট কাটাতে একই পথে হাঁটার সিদ্ধান্ত নিল কেরালা সরকার। রাজ্যের সমস্ত জনপ্রতিনিধিদের বেতন ও ভাতা কেটে নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।

সরকারের সমস্ত স্তরের জনপ্রতিনিধি, সরকারের অধীনস্ত বিভিন্ন বোর্ডের সদস্য, স্থানীয় স্ব-শাসিত সংস্থার সদস্য সহ রাজ্যের সমস্ত বিধায়ক-মন্ত্রীদের বেতন ও ভাতার ৩০ শতাংশ কেটে নেওয়া হবে বলে জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরালার তথ্য ও জনকল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী এক বছরের জন্য এই বেতন হ্রাস করা হবে। কোভিড ১৯ মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট কাটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026