নিউজ

বাছবিচার নয়, সমস্ত কার্ড হোল্ডাররাই পাবে বিনামূল্যের রেশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে লকডাউন চলছে। যার ফলে থমকে দাঁড়িয়েছে সমস্ত অর্থনৈতিক উন্নয়ন। বন্ধ রয়েছে কাজও। যে কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। দেখা দিয়েছে খাদ্য সংকট। পরিস্থিতি মোকাবিলায় বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সুবিধা এতদিন পেয়ে এসেছে ‘আরকেএসওয়াই টু’ তালিকা ভুক্ত বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত ডিজিটাল রেশন কার্ড হোল্ডার।

আর এতেই ঘটেছে বিপত্তি। পশ্চিমবঙ্গের এমন অনেক মানুষ রয়েছেন যারা ‘আরকেএসওয়াই টু’ তালিকা ভুক্ত হলেও তাদের পারিবারিক আয় খুব একটা বেশি নয়। আবার এমন ছবিও দেখা গেছে যে, বাড়িতে চাকুরিজীবি সদস্য থাকা স্বত্ত্বেও ‘আরকেএসওয়াই ওয়ান’ তালিকা ভুক্ত হয়ে তুলে যাচ্ছেন বিনামূল্যে রেশন। এই গোলযোগের কথা প্রশাসনের কাছে পৌঁছাতেই নড়েচড়ে বসেছে সরকার।

আপাতত, পশ্চিমবঙ্গের সমস্ত ডিজিটাল রেশন কার্ড হোল্ডারের কাছেই বিনামূল্যের চাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে খাদ্য সুরক্ষা দপ্তর। সারা রাজ্যের ৯ কোটি ৯১ লক্ষ রেশন উপভোক্তার কাছে ১ লা মে থেকে আগামী ৩ মাস পর্যন্ত বিনামূল্যে চাল পৌঁছে দেওয়া হবে। এতদিন অন্যান্য কার্ড হোল্ডাররা নিজেদের স্কেল অনুযায়ী বিনামূল্যে রেশন পেলেও ‘আরকেএসওয়াই টু’ তালিকা ভুক্ত রেশন উপভোক্তারা মাসে ১ কেজি চাল ও ১ কেজি গম যথাক্রমে ১৩ টাকা ও ৯ টাকায় রেশন থেকে তুলতে পারতেন।

এবার থেকে সবার জন্য বিনামূল্যে চাল ও গমের ব্যবস্থা করল সরকার। যে কোন তালিকা ভুক্ত রেশন উপভোক্তারাই মাসে ৫ কেজি করে বিনামূল্যে চাল ও গম পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026