বিনোদন

বৃষ্টির মরশুমে সাদা পোশাকে ভিজলেন ইরাবতী, দুর্দান্ত নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল

কৌশিক পোল্ল্যে: জনপ্রিয় টেলি অভিনেত্রী মনামী ঘোষকে বাঙালির ড্রয়িং রুমে ইরাবতী নামেই সকলে চেনেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’র নাম ভূমিকায় অভিনয় করেন মনামী, তার সহযোগী অভিনেতা সঈদ আরেফিন। অ্যাক্রোপলিসের প্রযোজনায় নির্মিত এই ধারাবাহিক জলসার টিআরপি ধরে রাখতে সক্ষম।

বর্তমানে ধারাবাহিকের কাজও বন্ধ, যে কারনে সময় কাটাতে তার প্রিয় সঙ্গী নাচকেই বেছে নিলেন অবসরের পাথেয় হিসেবে। এর আগেও মনামীর বহু নাচের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি বাদশার বিতর্কিত গান ‘গেঁন্দা ফুল’এ তিনি কোমর দুলিয়ে রীতিমতো ট্রেন্ড এনে দেন নেটপাড়ায়।

আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি; নব্বইয়ের জনপ্রিয় অলকা ইয়াগনিকের গাওয়া গান ‘তাল সে তাল মিলা’তে কোমর দোলালেন মনামী। বৃষ্টিদিনে তার বৃষ্টিভেজা শরীরী মোচড়ে উষ্ণতার জোয়ারে ভাসলেন নেটাগরিকরা। সাদা পোশাকে নজরকাড়া এই মোহময়ী সুন্দরীর রূপে মুগ্ধ তার ভক্তরা। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। প্রায় সঙ্গে সঙ্গে শেয়ারের ঝড়ে দুর্দান্ত নাচের ভিডিও হয়ে যায় ভাইরাল। বঙ্গকন্যার নাচের তালে মন মজেছে অগনিত অনুরাগীদের।

জলসার ধারাবাহিক ছাড়াও বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন এই পোক্ত অভিনেত্রী। ‘মুক্তি’, ‘বেলা শেষে’ তার অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম। উইন্ডোস এর প্রযোজনার আসন্ন ছবি ‘বেলা শুরু’তে মনামীকে আরও একবার বড়পর্দায় দেখা যাবে।তার অসাধারন নাচের ভিডিও দেখতে অবশ্যই নীচের পোস্টে ক্লিক করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026