গত ২৯ অক্টোবর মঙ্গলবার কাশ্মীরের কুলগ্রামে ৫ জন বাংলার শ্রমিককে সন্ত্রাসবাদীরা নির্বিচারে হত্যা করলে গোটা রাজ্যে রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছিলো। নিজের প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ হয়েছিলো সাগরদিঘী। গতকাল মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে গিয়ে কাশ্মীরে মৃত পরিবারগুলির সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল সাগরদিঘিতে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বহালনগরের মৃত খামিরুদ্দিন শেখের বাড়িতে উপস্থিত হোন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন বাকি চার শ্রমিকের পরিবার।
কাশ্মীরের ঘটনার পর তৃণমূল কংগ্রেসের নেতারা এবং রাজ্য মন্ত্রী ফিরহাদ হাকিম নিহতের পরিবার এর সাথে দেখা করেছিলেন। তাদের পর এই প্রথমবার মুখ্যমন্ত্রী মৃতের পরিবারের সাথে দেখা করলেন।
ইতিমধ্যে মৃতের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…