শ্রেয়া চ্যাটার্জী : এনআরসি নিয়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিজেপি-তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যে এনআরসি হবে না। একজন রাজ্যবাসীকে ও এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না।
দু’পক্ষের এইরকম আক্রমণ কে সামনে রেখে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন এনআরসি নিয়ে দুই দলই মানুষের মধ্যে বিভাজন রাজনীতি সৃষ্টি করছে। সিপিএম ও চাইছে না রাজ্যে কোনোভাবে এনআরসি হোক।
তবে পশ্চিমবঙ্গের দুটি জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে। যদিও এগুলি নাকি বিচারাধীন বিদেশি বন্দীদের রাখার জন্য। তবে এখানে সত্যি সত্যি বন্দীদের রাখা হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। মনে করা হচ্ছে এনআরসি চালু হলে ভবিষ্যতে ওইখানে নাগরিকদের রাখা হবে।
তবে এ প্রসঙ্গে, সূর্যকান্ত মিশ্র বলেন মুখ্যমন্ত্রী যদি সত্যি সত্যি এনআরসি না চাইতেই তাহলে ডিটেনশন ক্যাম্প বানাতেন না। তবে কেন্দ্র এনআরসি চায়, এপ্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ভারতের সব নাগরিকের জন্য এনআরসি তালিকা হবে, সবার নামই যুক্ত হবে এনআরসি তালিকায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এনআরসি ১৯ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওদের যেন একটা অস্থায়ীভাবে জেলে রাখা হয়েছে কিন্তু বাংলায় এইসব হতে দেওয়া যাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…