বেশ কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বেশ জলঘোলার সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনার জোট জয়লাভ করে। কিন্তু মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়, যার ফলে শিবসেনা বিজেপির সাথে জোট ভঙ্গ করে এনসিপি ও কংগ্রেসের সাথে জোট গঠন করতে যাচ্ছে। এবার মহারাষ্ট্রের সাথে জোট গঠন নিয়ে এক চূড়ান্ত অনুমোদন পাশ করলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।
সুত্রে খবর, সোনিয়া গান্ধীর এই অনুমোদনের পূর্বাভাষ সোমবার থেকে স্পষ্ট হয়েছিল। ওই দিন সোনিয়া গান্ধী এনসিপি শরদ পাওয়ারের সাথে বৈঠক করেছিলেন। সুত্রানুযায়ী কংগ্রেস নেতারা ৬ নম্বর জনপথে এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের সাথে কথা বলেন। এই আলোচনায় বিভিন্ন বিষয়ে কথা হয়।
সোনিয়া এবং শরদের সোমবারের বৈঠকেই ঠিক হয়ে গেছিল যে তারা শিবসেনাকে সমর্থন করবে। তবে ওই বৈঠকে অভিন্ন নূন্যতম কর্মসূচি নিয়ে কোনো কথা হয়নি। শরদ পাওয়ার নিজেই বলেছেন, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। সোনিয়া গান্ধী শিবসেনাকে সমর্থন করেছেন।
এখন যদি এনসিপি এবং কংগ্রেসের মধ্যে আলোচনা যদি ঠিক পথে এগোয়, তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…