বেতন বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন পার্শ্বশিক্ষকরা। বিধাননগরে উন্নয়ন ভবনের কাছে আমরণ অনশনের ডাক দিয়েছেন তাঁরা। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে বললেন, সরকার চুপ করে বসে নেই। ধীরে ধীরে সব করার আশ্বাস দিলেন তিনি।
শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘পার্শ্বশিক্ষকদের দাবিগুলি বিবেচনা করা হচ্ছে। সরকার চুপ করে বসে নেই। আমরা আগেও বলেছি, এনসিটিই’র নিয়ম অনুযায়ী যাদের যোগ্যতা আছে, তাদের ব্যবস্থা অবশ্যই করা হবে। ওরা সবটা একসাথে চাইছেন, যেটা সম্ভব না।’
শিক্ষামন্ত্রী এদিন আরও জানিয়েছেন, ২০১৮ সালেই পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ানো হয়। ২০১৮ সালে তাদের বেতন ৫০-৬০ শতাংশ বাড়ানো হয়। এছাড়াও পার্শ্বশিক্ষকদের ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা, মূল শিক্ষকদের মতো বেতন বাড়ানো এসব বিষয় গুলোও দেখা হয়েছে সরকারের তরফে। এসব ছাড়াও তাঁরা যাতে ঠিকমতো ছুটি পান, ক্লাস করাতে পারেন সেগুলোও দেখা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, বেশিরভাগ পার্শ্বশিক্ষকদের এক বছরের প্রশিক্ষণ ছিল। সরকারের খরচে তাদের পুরো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নয়তো অনেক পার্শ্বশিক্ষকের চাকরি চলে যেত বলেও মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…