নিউজ

অর্থনীতির হাল ফেরাতে আরও পাঁচ রাষ্ট্রায়ত্ব সংস্থা বেসরকারিকরণের সিদ্ধান্ত নিল মোদী সরকার

অরূপ মাহাত: দেশের অর্থনীতির হাল যে খুব ভালো নয়, কেন্দ্রের শাসকদলের নেতা-মন্ত্রী থেকে সাধারণ কর্মী কেউই সরাসরি স্বীকার করবে না তা। তবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছে দেশের অর্থনীতির হাল কোন পরিস্থিতিতে রয়েছে।

ইতিমধ্যে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন, ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল), কনটেনার কর্পোরেশন (কনকর), শিপিং কর্পোরেশন, নিপকো ও টিহরি জল বিদ্যুৎ উন্নয়ন নিগম (টিএইচডিসিএল), এই পাঁচটি সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

মন্ত্রীসভার বৈঠক শেষে সীতারামণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্থায় থাকা কেন্দ্রীয় সরকারের শেয়ার বেচে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই সমস্ত সংস্থার ওপর থাকা সরকারি নিয়ন্ত্রণ সম্পূর্ণ রূপে ছেড়ে দেওয়া হবে।

এমনকি ৭৫ টি জাতীয় সড়ক প্রকল্পও বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। এই নিয়ে বিরোধীদের আক্রমণের জবাবে অর্থমন্ত্রক থেকে জানানো হয়েছে, এই বিলগ্নিকরণের মাধ্যমে দেশের অর্থনীতি একটা লাভজনক জায়গায় এসে পৌঁছবে। তবু প্রশ্ন থামছে না। ভারত পেট্রোলিয়ামের মতো লাভজনক সংস্থা বেচে দিয়ে সরকারের অর্থনীতি চাঙ্গা করার সিদ্ধান্তে প্রবল আপত্তি রয়েছে অর্থনীতির বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026