করোনা নিয়ে সিনেমা তৈরির ভাবনায় মুখ্যমন্ত্রী, অভিনয়ে মিমি থেকে নুসরত

সচেতনতা ও সতর্কবার্তা ছড়াতে কোনোরকম ত্রুটি রাখেননি রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার। তবুও লকডাউনে মানুষের আনাগোনা লেগেই রয়েছে রাস্তাঘাটে, সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। যখন কিছুতেই বাঁধ মানছে তখনই অস্ত্র হাতে তুলে নিলেন সিনেমার তারকারা।

গতকালই বিগ বি অমিতাভ বচ্চনের উদ্যোগে, সোনি পিকচার্স এবং কল্যান জুয়েলার্সের প্রযোজনায় একটি সামাজিক সিনেমা প্রকাশিত হয়েছে, যে শর্টফিল্মটির নাম ‘ফ্যামিলি’। বিগ বি সহ বলিউডের রনবীর কাপুর, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও সাউথ সুপারস্টার রজনীকান্ত ও চিরনজীবীর সঙ্গে টলিউডের বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও করলেন স্ক্রিনশেয়ার। মাত্র চার মিনিটের ছোট্ট ছবির মাধ্যমে সুন্দর বার্তাটি ফুটিয়ে তুলেছেন সকলেই।

এবার একই পথে হাঁটলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। করোনায় সতর্কতামূলক সিনেমা তৈরির পরিকল্পনা করেছেন তিনি, যা বর্তমান সময়ে সচেতনবানী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভীষন প্রয়োজনীয়। সিনেমাটির নাম এখনও ঠিক করা হয়নি তবে ছবির কাজ মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রী পরিকল্পিত সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকছেন অরিন্দম শীল। মুখ্যমন্ত্রীর লেখা গান ‘ঝড় থেমে যাবে একদিন’ গানটি ছবিটে ব্যবহার করা হবে। সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন কবীর সুমন। সর্বোপরি ছবিটির প্রযোজনার ভার রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনের উপর।

বলিউডের ছবি ‘ফ্যামিলি’র মতোই এ ছবিও তারকায় জমজমাট। অভিনয়ে থাকছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরান বন্দোপাধ্যায়, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলী, রুক্মিনী মৈত্র, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ টলিউড তারকারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026