কলকাতা

বাম ছাত্রদের শান্ত থাকার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী, শান্ত ভাবে প্রতিবাদ করার আবেদন করলেন

গতকাল কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শহরে আসার আগে থেকেই তাকে গো ব্যাক ধ্বনি দিতে থাকে একাধিক বিরোধী দল। এর মধ্যেই প্রধানমন্ত্রী রাজভবনে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে, মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে যোগদান করে বেলুড় মঠে পৌঁছে যান। এদিকে বাম ছাত্র সংগঠন গুলি শনিবার শহর জুড়ে মিছিলের আয়োজন করে। মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান চলাকালীন বাম ছাত্র সংগঠনের মিছিল ধর্মতলায় আসলে সেখানে ধর্ণায় বসা তৃণমূল ছাত্র পরিষদের সাথে তারা ঝামেলায় জড়িয়ে পড়ে। পুলিশ বাধা দিলে তাদের সাথে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় বাম ছাত্র সংগঠনের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান ছেড়ে তড়িঘড়ি রাণি রাসমণি রোডের ধর্ণা মঞ্চে হাজির হন এবং সকলকে শান্ত ভাবে মিছিল করার আবেদন করেন।

আরও পড়ুন : রিচার্জের থেকেও কম টাকায় ফোন আনছে জিও, থাকছে ফ্রী কলের সুবিধা

বাম ছাত্র সংগঠনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই এখানে একই ইস্যু নিয়ে প্রতিবাদ করছি। আমি আপনাদের সবার সাথে আছি, আপনারা এমন আচরণ করবেন না। পুলিশ আপনাদের কিছু করবে না। এটি আমাদের পুলিশ বাহিনী, দিল্লি পুলিশ নয়। আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ করি। আমরা যদি একত্রিত হয়ে যাই তবে কেউই এই আন্দোলন থামাতে পারবে না।’ কিন্তু বাম ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর এই আবেদন প্রত্যাহার করে।

আরও পড়ুন : বেশি দিন ইন্টারনেট ব্যাবহার করতে চান, এই প্ল্যান গুলি সমন্ধে জানুন

বাম ছাত্ররা একথা শুনতে অস্বীকার করার পর এবং মঞ্চের কাছাকাছি ভিড় করার পর মুখ্যমন্ত্রী তাদের উদ্যেশ্যে বলেন, ‘আমি আপনাদের শান্তি বজায় রাখতে আবেদন করেছি, কিন্তু আপনারা তা মানছেন না। তবে দেখুন, এরপর যদি আমার উপর আক্রমণ করা হয় তবে আমাদের ছেলেরাও প্রতিরোধী হয়ে উঠবে। সেই পরিস্থিতি এড়ানো উচিত। এখানে সকলে শান্তভাবে প্রতিবাদ করুন।’ এরপরে তিনি টিএমসিপি কর্মীদের তাদের স্লোগান পুনরায় শুরু করার অনুরোধ করেছিলেন। কিছু সময় পরে পরিস্থিতি শান্ত হয়ে যায় এবং বামপন্থী শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026