অফবিট

প্লাস্টিকের প্লেট এর জায়গায় শালপাতার থালা বানিয়ে, অর্থনৈতিকভাবে সাবলম্বী হচ্ছে মহিলারা

শ্রেয়া চ্যাটার্জী : কেওনঝড়ের জেলাশাসক আশিস থাকারে একটি সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশকে বাঁচানোর জন্য তিনি একটি পদক্ষেপ নিয়েছেন। তিনি মনে করছেন এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময় যে সময় দাঁড়িয়ে প্রশাসনিক জায়গা থেকে পরিবেশকে দূষণমুক্ত রাখার পদক্ষেপ গ্রহণ করা উচিত।

আরও পড়ুন : শীতের মরশুমে ভারতের এই চারটি জায়গা ঘুরে আসুন

কেওনঝড় বিখ্যাত তার শাল বাগানের জন্য। তাই প্লাস্টিকের থালা, বাটি জায়গায় শালপাতার থালা আনাটা খুব একটা অসুবিধা হবে না, কারণ শালপাতার বাটি, থালা বানাতে গেলে যে প্রয়োজনীয় শালপাতার প্রয়োজন হয়, তা যথেষ্ট পরিমাণে কেওনঝড়ে উৎপন্ন হয়। এই শালপাতা প্লাস্টিকের বিকল্প হিসেবে হতেই পারে।

আগেকার দিনে বিয়ে বাড়ি থেকে শুরু করে ফুচকাওয়ালার সব জায়গা তেই কিন্তু শালপাতা দিয়েই হতো, কিন্তু এখন প্লাস্টিকের দৌলতে এসব এখন বাতিলের খাতায়। কিন্তু আশিস বাবু চান, এগুলিকে আবার ফিরিয়ে আনতে শালপাতার তৈরি থালা আঞ্চলিক ভাষায় যা ‘খালি’ নামে পরিচিত। স্বাভাবিকভাবে শুকিয়ে যাওয়া পাতার গন্ধ এবং মাটির ভাঁড় এর মাটির গন্ধের সঙ্গে খাওয়া-দাওয়া তো মন্দ হবে না।

আরও পড়ুন : প্লাস্টিক এড়িয়ে যান, তৈরি হল বাঁশের বোতল

প্লাস্টিকের দ্রব্যাদি এখন শহরতলি থেকে গ্রামেতে ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এটির বেশ অল্প দাম এবং বানানো সহজ এবং সহজে পরিবহন যোগ্য। কিন্তু প্লাস্টিকের জায়গায় শালপাতার তৈরি থালা, বাটি বানালে সেখানকার মহিলারা অনেক উপকৃত হবে। আর এখানে যেহেতু সহজেই শালগাছের বন তৈরি হয়েছে, তাই আলাদা করে উপাদান আনার জন্য কোন খরচ লাগবে না। প্রাকৃতিক ভাবে উৎপাদিত উপাদান দিয়ে তৈরি থালা, বাটি তৈরি করে তা বিক্রি করে এখানকার মহিলারা বেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছেন এবং প্রশাসনিক ভাবে এই মহিলাদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026