নিউজ

প্রিয়জনের বিয়োগে শোকাহত গোটা পরিবার, বাড়িতে এলো বাংলার শ্রমিকের কফিনবন্দি দেহ

মুর্শিদাবাদ : বৃহস্পতিবার সকাল হতে না হতেই বাড়িতে ফিরে এলো বাংলার পাঁচ সন্তানের কাফিনবন্দী দেহ। নিজের কাছের মানুষদের হারিয়ে কান্নায় ভেঙে পড়লো সাগরদিঘীর বহালনগর গ্রাম।

সম্প্রতি কাশ্মীরের বাইরে থেকে আসা লোকদের নিশানা করছে জঙ্গিরা। তেমনই গত মঙ্গলবার কাশ্মীরের কুলগ্রামে শ্রমিকদের ক্যাম্পের উপর নির্বিচারে গুলি চালায় দুষ্কৃতীরা এবং এর ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বাংলার পাঁচজন শ্রমিকের।এই শ্রমিকদের মৃত্যুতে গোটা বাংলা নিস্তব্ধ হয়ে যায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেন।

মঙ্গলবার রাতে এই পাঁচ শ্রমিকের কাফিনবন্দী দেহ শ্রীনগর থেকে দিল্লী হয়ে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়। ওই দিন গোটা বিমানবন্দর জুড়ে জারি হয় কড়া নিরাপত্তা এবং মৃতদেহগুলিকে ফুলে সাজানো পাঁচটি শববাহী গাড়ির মাধ্যমে শীঘ্রই বহালনগরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেয় প্রশাসন। মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী ফিরহাদ হাকিম।

গতকাল কাশ্মীরের ঘটনাটি নিয়ে আসল সত্যটি সামনে আনার জন্য একটি শক্ত তদন্তের দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ঘটনায় মৃত পাঁচ শ্রমিকের দেহ গুলোকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন শেখ কামরুদ্দিন, শেখ মহম্মদ রফিক, শেখ নিজামুদ্দিন, শেখ মুরলসুলিন, মহম্মদ রফিক শেখ এবং পাঁচজনই হলেন বহালনগরের বাসিন্দা।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং প্রতিটি পরিবারকে সরকারের পক্ষ থেকে পাঁচলক্ষ টাকা দেওয়া হবে ঘোষণা করেন। নিহতদের পরিবারের হাতে সেই টাকা পৌঁছে দেবেন ফিরহাদ হাকিম। এছাড়া রাজ্য সরকার ৩০,০০০ হাজার টাকার অনুগ্রহ দানের ঘোষণা করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026