টম এবং জেরির খুনসুটি করা মজাদার ভিডিও দেখেনি এরকম মানুষ নেই বললেই চলে। টম অ্যান্ড জেরি বিশ্বের অন্যতম জনপ্রিয় কার্টুন চরিত্র এবং আজও সমান জনপ্রিয়। ১৯৪০ সালে উইলিয়াম হান্না ও জোসেফ বার্বারা এই চরিত্র দুটির সৃষ্টি করেন।
হলিউডের সিনেমাতে এবার টম অ্যান্ড জেরি কে দেখা যাবে। ২০২০ সালের ২৩শে ডিসেম্বর তাদের নিয়ে একটি লাইভ অ্যাকশন হাইব্রিড কমেডি মুক্তি পেতে চলেছে। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স অ্যাসোসিয়েশনের পরিবেশনায়, ক্রিস্টোফার ডিফারিয়া প্রযোজিত এই কমেডি ছবিটির পরিচালক টিম স্টোরি।
এতে অভিনয় করতে দেখা যাবে মার্কিন শিল্পী চোলে গ্রেস মোর্তজ, মাইকেল পেনা, কেন জং, জর্ডন বলগর ও পল্লবী শর্দাকে। গল্পে দেখা যাবে টম এন্ড জেরি নিউইয়র্ক এর একটি বিলাসবহুল হোটেলে আশ্রয় নিয়েছে। মোর্তজ সেই হোটেলে চাকুরীরতা, তার উপর দায়িত্ব পড়েছে টম এবং জেরি কে হোটেল থেকে তাড়ানোর। যদি সে না পারে তাহলে তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হবে। টম এবং জেরির ক্ষুরধার বুদ্ধির কাছে সে কীভাবে পেরে উঠবে সেই নিয়ে গল্প এগিয়ে চলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…