সকাল সকাল কম্বল ছেড়ে উঠতে কষ্ট হলেও শীতের সঙ্গে ঘন কুয়াশার জুটি ভালোই উপভোগ করছেন শহরবাসী। তার উপর আজ রবিবার। ছুটির আমেজ, পর্যটনস্থল গুলিতে বেশ ভিড় বাড়ছে ইতিমধ্যেই। কমলালেবু- পিকনিক- বড়দিন – কেক এসব আনন্দের সঙ্গে শীতের জমজমাট বন্ধুত্ব না হলে ঠিক মানায় না। এবছর একটু দেরিতে হলেও এখন শীতের চাদরে মুড়ে আছে রাজ্য।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রী। আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে সঙ্গে থাকবে ঘন কুয়াশাও। আরব সাগরের নিম্নচাপ অক্ষরেখা ও নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বড়দিনে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা আছে।
এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের কাছে পৌঁছালে বাংলায় জলীয়বাষ্প ঢুকতে পারে যার জেরে ২৭-২৮ ডিসেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃষ্টি হলে শীত আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘন কুয়াশার কারণে বেশ কিছু বিমান বাতিল হয়েছে। পরিবহন দপ্তর ফগলাইট ছাড়া বাস না চালানোর নির্দেশ জারি করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…