খেলা

India Predicted XI : কটকে ফেয়সালা ম্যাচে ২ টি পরিবর্তন আনতে পারে বিরাট বাহিনী

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজে চেন্নাইতে প্রথম ম্যাচে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে জিতে ভারত। সিরিজ এখন ১-১ ফলাফলে সাম্যাবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে কটকে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের ম্যাচে নামতে চলেছে দুটি দল। যে দল এদিন জয়লাভ করবে তারাই সিরিজ জিতবে।

কটকে শিশিরের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দিন-রাতের ম্যাচের ক্ষেত্রে। তার উপর এখন শীতকাল তাই শিশিরের প্রভাব একটু বেশিই থাকবে। এখনো পর্যন্ত এখানে যে ১৮ টি ম্যাচ খেলা হয়েছে সেখানে পরে ব্যাট করেছে যে দল তারা জিতেছে ১১ বার। তাই যে দল টসে জিতবে তারা প্রথমে বোলিং করতেই পছন্দ করবে।

আরও পড়ুন : ক্রিসমাসের আগে বাচ্চাদের জন্য ‘সিক্রেট সান্তা’ বিরাট কোহলি

দ্বিতীয় ম্যাচে দীপক চাহার চোট পাওয়ায় দলে এসেছেন নবদীপ সাইনি। ক্রমাগত ১৪০ কিমি এর বেশি গতিতে বল করতে পারবেন তিনি। তাই কটকে তার একদিনের ক্রিকেটে ডেবিউ হওয়ার সম্ভাবনা থাকছে। স্পিন-সহায়ক উইকেট হলে সাইনি এর পরিবর্তে চাহালের খেলার সম্ভাবনা থাকবে। বাকি দল মোটামুটি একই থাকার সম্ভাবনা।

সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিষভ পন্ত, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, নবদীপ সাইনি/যুজবেন্দ্র চাহাল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026