নিউজ

নাগরিকত্ব বিল নিয়ে ভুল বোঝাচ্ছে কংগ্রেস, এবার ৩ কোটি পরিবারের কাছে গিয়ে সঠিকটা বোঝাবে বিজেপি

সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে দেশের একের পর এক রাজ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়া বিক্ষোভের আঁচ বাকি দেশে পড়তে সময় লাগেনি। অসমের থেকে বিক্ষোভ পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লিতে ছড়িয়েছে। এই অবস্থায় বিজেপি পরিকল্পনা করেছে আগামী দশ দিন তাদের কর্মীরা দেশের তিন কোটি পরিবারের কাছে পৌঁছাবে, নাগরিকত্ব বিল কি তা বোঝানোর জন্যে।

এছাড়াও তারা বিভিন্ন জায়গায় র‍্যালি করবে যাতে মানুষকে নাগরিকত্ব বিল নিয়ে ভালো করে বোঝানো যায়। বিজেপি প্রথম থেকেই অভিযোগ করে আসছে যে, কংগ্রেস সহ বিরোধী দলগুলো বার বার সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। এই এবার দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে যাওয়া হবে।

আরও পড়ুন : হেঁটে ফেরার মত অবস্থা থাকবে না, পার্টি অফিসে গেলে যেন স্ট্রেচার নিয়ে যায়, পড়ুয়াদের হুঙ্কার দিলীপ ঘোষের

বিজেপি সাধারণ সম্পাদক ভুপেন্দ্র যাদব বলেছেন, ‘আগামী দশ দিনের মধ্যে ২৫০ টিরও বেশি জায়গায় প্রেস কনফারেন্সের আয়োজন করবে দল। বিজেপি আগামী দশ দিনের মধ্যে তিন কোটি পরিবারের কাছে পৌঁছাবে। এছাড়া দেশ জুড়ে ১০০০ টি র‍্যালি করা হবে নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে সচেতন করার জন্যে।’

ভুপেন্দ্র যাদব আরও বলেন যে, ‘বিজেপি বিশ্বাস করে যে ভারতে বসবাসকারী সমস্ত সম্প্রদায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন এবং অন্যান্য সমস্ত সম্প্রদায়েরই মর্যাদার সাথে ভারতে বাস অধিকার রয়েছে।’ তিনি কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে সহিংসতায় সমর্থনের অভিযোগ করেছেন। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল, তাহলে বিক্ষোভ এভাবে ছড়াতো না। বিজেপির এই পরিকল্পনা এখন কতটা সফল হয় সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026