শনিবার অর্থদপ্তরের আধিকারিক রাজিব কুমার ঘোষণা করলেন, ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্যে ধর্ম উল্লেখ করার প্রয়োজন নেই।
আজ একটি টুইটে তিনি বলেন, “ভারতীয় নাগরিকদের নিজের ব্যাংক খোলার বা KYC -র জন্য ধর্ম উল্লেখ করার কোনও প্রয়োজন নেই। ব্যাঙ্কের কোনো পদক্ষেপ সম্পর্কে গুজব ছড়াবেন না।”
এই টুইটের উত্তরে চয়ন নামের এক ব্যাক্তি, একটি নতুন অ্যাকাউন্ট খোলার ফর্মের একটি ছবি দিয়ে বলেন সেখানে ধর্ম উল্লেখ করার জায়গা রয়েছে।তার কোনো ধারণা নেই সেই ঘরটি বাধ্যতামূলক কিনা বা ফাঁকা রাখা যাবে কিনা।
প্রকাশ হওয়া রিপোর্টে জানা গেছে যে, শীঘ্রই ব্যাংকগুলি ‘গ্রাহককে জানুন’ ফর্মগুলিতে একটি নতুন কলাম চালু করতে পারে যেখানে গ্রাহকদের তাদের ধর্মের উল্লেখ করতে হবে। এর পেছনের কারণটি হল ফেমা আইনে কিছু সাম্প্রতিক পরিবর্তন।
তবে অর্থসচিব এটি অস্বীকার করে বলেন ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ধর্ম উল্লেখ করতে হবে না এবং অযথা গুজব না ছড়াতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…