রাহুল দ্রাবিড় পরিচালিত ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভারতের এক নম্বর বোলার জসপ্রিত বুমরাহের ফিটনেস টেস্ট করতে অস্বীকার করায় সমালোচিত হলেন রাহুল দ্রাবিড়। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে বিশাখাপত্তনমে প্রস্তুতি সারেন জসপ্রীত বুমরাহ। এরপর ওখান থেকে ব্যাঙ্গালোর তে গিয়ে এনসিএ তে ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল তার।
এনসিএ প্রধান রাহুল দ্রাবিড় ও ওখানকার ফিজিও আশিষ কৌশিক বুমরাহের ফিটনেস টেস্ট করতে অস্বীকার করায় মুম্বাই ফিরে যান তিনি। এনসিএ তরফ থেকে যুক্তি দেখানো হয়, বুমরাহ যেহেতু রিহ্যাবের জন্য এনসিএ এর পরিবর্তে নিজের ফিজিও ও বিশেষজ্ঞ রেখেছেন তাই তারাই ভালো বলতে পারবেন বুমরাহ কতটা সুস্থ হয়ে উঠছেন।
আরও পড়ুন : India Predicted XI : কটকে ফেয়সালা ম্যাচে ২ টি পরিবর্তন আনতে পারে বিরাট বাহিনী
অপরদিকে ফিটনেস টেস্ট না হওয়া পর্যন্ত বুমরাহ জাতীয় দলে ফিরতে পারছেন না। এক্ষেত্রে অনেকেই মনে করেন এসব ক্ষেত্রে ইগো সরিয়ে রেখে বৃহত্তর স্বার্থের জন্য ও ভারতের ক্রিকেট দলের স্বার্থে সকলকে একযোগে কাজ করা উচিত। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই সব সমস্যা কেটে যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…