নিউজ

কেউ সরকারি সম্পত্তি নষ্ট করলে, তাকে গুলি করে মারা উচিত, মন্তব্য দিলীপ ঘোষের

নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করতে গিয়ে ফের বেলাগাম হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার বাঁকুড়ায় একটি সভা থেকে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘মুসলিমরাই তো ওনার ভোটবাক্স ভরান, তাই ওদের কথা ভেবেই উনি বিরোধিতা করছেন।’ এরপরই দিলীপ বাবু মন্তব্য করেন, সরকারি সম্পত্তি নষ্ট করলে গুলি করে মারা উচিত।

শনিবার বাঁকুড়ায় একটি মিছিল অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই মিছিলের পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন। বিজেপি সাংসদ বলেন, ‘মানুষের কথা না ভেবে শুধুমাত্র ভোটবাক্সের কথা ভেবেই উনি এনআরসি, নাগরিকত্ব বিলের বিরোধিতা করছেন।’ দিলীপ ঘোষ ও বলেন যে, ‘মুসলিমরা না থাকলে ওনাকে ভোট দেওয়ার লোক নেই।’

আরও পড়ুন : ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার ক্রস করতে পারবে না বিজেপি, বুথ ফেরত সমীক্ষায় ঈঙ্গিত

রাজ্যে বিক্ষোভের সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পুলিশকে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, ‘ভাঙচুরের সময় পুলিশ কি মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় লুকিয়ে ছিল?’ মিছিলের পর বিজেপির সভাস্থল থেকে তিনি বলেন, ‘অসমের মতো বাংলাতেও গুলি চলবে। কেউ সরকারি সম্পত্তি নষ্ট করলে তাকে মেরে ফেলা উচিত।’

২০২১ এর রাজ্য বিধানসভা নির্বাচন নিয়েও কথা বলেন এদিন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ২০২১ এ রাজ্যে বিজেপিই ক্ষমতায় আসবে। এখন যেমন মুখ্যমন্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তখন উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াবেন। দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026