নিউজ

১৪৪ ধারা জারি উত্তরপ্রদেশে, টিএমসির প্রতিনিধিদের লখনউতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না : ইউপি ডিজিপি

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জ্বলছে উত্তরপ্রদেশের একাধিক জেলা। ইতিমধ্যেই লখনৌও, গোরক্ষপুর সহ একাধিক জেলায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে ১১ জনের। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে ঘটনাস্থল ঘুরে দেখতে একটি প্রতিনিধি দল পাঠাবেন বলে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অর্থাৎ আজ সেই প্রতিনিধি দলের উত্তরপ্রদেশ যাওয়ার কথা ছিল, ঘটনাস্থল ঘুরে দেখে নিহতদের পরিবারের সাথে দেখা করার কথা ছিল তাদের।

এই পরিস্থিতিতে আজ উত্তরপ্রদেশের ডিজিপি বলেছেন, রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি থাকার জন্যে এই মুহূর্তে লখনৌও বা উত্তরপ্রদেশের কোনো অংশে রাজনৈতিক নেতাদের ঢুকতে দেওয়া হবেনা। উত্তরপ্রদেশের ডিজিপি তৃণমূলের প্রতিনিধি দলকে অনুরোধ করেছেন তারা যেন আজ লখনৌও না যান।

আরও পড়ুন : কেউ সরকারি সম্পত্তি নষ্ট করলে, তাকে গুলি করে মারা উচিত, মন্তব্য দিলীপ ঘোষের

জানা যাচ্ছে, তৃণমূলের ওই প্রতিনিধি দলে থাকার কথা ছিল প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী ছাড়াও সাংসদ প্রতিমা মণ্ডল,  নাদিমুল হক, আবির বিশ্বাসের। আজকেই তাদের লখনৌও যাওয়ার কথা ছিল। রাজ্যের ডিজিপির এই নিষেধাজ্ঞা এখন তৃণমূলের প্রতিনিধি দল কেমন ভাবে গ্রহণ করে সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026