নিউজ

কাশ্মীরে ৩৭০ ধারা প্রসঙ্গে বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস নেতা

রবিবার কংগ্রেস দাবী করেছে ১-২ বার নয়, ১২ বার কংগ্রেস ৩৭০ ধারা দুর্বল করেছে। রবিবার দেরাদুনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কংগ্রেস প্রবক্তা পবন খেরা। পবন খেরা বলেছেন, ‘দেশের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়, বিবাদের মাধ্যমে নয়। কংগ্রেস এটা ভালো বোঝে, কিন্তু বিজেপি বোঝে না। বিজেপির রাজনীতি কেবলমাত্র বিবাদের উপর নির্ভর করেই চলে।’ প্রসঙ্গত গত ৫ই আগস্ট জম্মু কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছিল।

রবিবার দেরাদুনে এক সাংবাদিক সম্মেলনে পবন খেরা বলেছেন, ‘৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে কংগ্রেসের কোনো আপত্তি নেই, আপত্তি বিলুপ্তির প্রক্রিয়া নিয়ে। সরকার দেশে জিএসটিও সঠিক ভাবে চালু করেনি। জিএসটির জন্যে ছোট ব্যাবসায়ী আর কৃষকরা শেষ হয়ে গেছে।’ পবন খেরা সরকারের উপর আরও অভিযোগ এনে বলেছেন, মোদি সরকার নোটবন্দি করে দেশের অর্থব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। ইন্দিরা গান্ধীর সময়েও নোটবন্দি হয়েছিল, কিন্তু তা দেশের অর্থব্যবস্থাকে এইভাবে ক্ষতি করেনি, বলে দাবি পবন খেরার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026