নিউজ

ভবিষ্যতের দলিল হয়ে উঠবে NRC, মন্তব্য প্রধান বিচারপতির

অসমে এনআরসি নিয়ে চাপে পড়েছে বিজেপি সরকার। বিরোধীদের লাগাতার চাপ সৃষ্টি ও ডিটেনশন ক্যাম্পে কয়েকজনের মৃত্যুতে চাপ বেড়েছে অসমের সোনোয়াল সরকারের উপর। তবে পিছু হটেনি তারা। দেশ জুড়ে এনআরসি করার ডাক দিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১-এর বিধানসভা ভোটে বাংলায় এনআরসি-কে ইস্যু করে লড়াইয়ে নামতে চলেছে তারা। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপিকে। তবে, চাপের মুখেও মাথা নোয়াতে রাজি নয় বিজেপি।

এবার তাদের পাল্লা ভারী হলো আরও। এনআরসি-র সমর্থনে মুখ খুললেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অসমের বাসিন্দা এই বিচারপতি বলেন, ‘ভবিষ্যতের দলিল হয়ে উঠবে এনআরসি।’ তিনি আরও বলেন, ‘এনআরসি কোন নতুন ধারনা নয়, ১৯৫১ সাল থেকেই এনআরসি প্রক্রিয়া চালু রয়েছে।’ যারা অসমের বাস্তব পরিস্থিতি না জেনে এনআরসি নিয়ে বিরোধিতা করছেন তাদের সমালোচনাও করেন তিনি। প্রসঙ্গত, এনআরসি নিয়ে সুপ্রিমকোর্টের নজরদারি কমিটির প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন প্রধান বিচারপতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026