নিউজ

দূরপাল্লার ট্রেনগুলিতে বাড়ছে খাবারের দাম

বর্তমান সময়ে ভারতীয় অর্থনীতি তিরের গতিতে নীচের দিকে নামছে, যার ফল ভুগতে হচ্ছে সাধারন ভারতবাসীদের। এবার রেল চায়ের দাম একলাফে বাড়ল পাঁচ টাকা। তার সাথে আরো অন্যান্য খাবারগুলোরও দাম বাড়ছে এমন ইঙ্গিত দিয়েছে রেলমন্ত্রক।

রেলওয়ে বোর্ডের ট্যুরিজম ও ক্যাটারিং বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রেলের সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে এমনকি চায়েরও। রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিতে পরিবেশিত পানীয় জলের দাম বাড়ছে। সংশোধিত মূল্য তালিকা হিসেবে রাজধানী, শতাব্দী, ও দুরন্ত এক্সপ্রেসে স্লিপার ক্লাসে এক কাপ চায়ের দাম বেড়ে ১৫ টাকা হয়েছে। বাতানুকূল দ্বিতীয় শ্রেনীর যাত্রীদের এক কাপ চায়ের জন্য খরচ করতে হবে ২০ টাকা।

এছাড়াও দাম বাড়ছে দুপুরের ও রাতের খাবারেরও। দুপুর ও রাতের খাবারেরও জন্য খরচ করতে হবে ১২০ টাকা। আগের মিলের দাম ছিল ৮০ টাকা অর্থাৎ নতুন বিলে ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। চা ও স্ন্যাক্স যার দাম আগে ছিল ২০ টাকা এখন তার দাম ৫০ টাকা হয়ে দাঁড়িয়েছে।

এগুলি ছাড়াও নিরামিষ খাওয়ার ৮০ টাকা, ডিমভাত ৯০ ও চিকেন বিরিয়ানি পাওয়া যাবে ১১০ টাকা। এগুলি বাদেও ১৩০টাকায় পাবেন চিকেন মিল। এই নতুন বিজ্ঞপ্তিতে মোটেও খুশি নন সাধারন যাত্রীরা তাদের দাবি কোনো খাওয়ারের দাম একলাফে এতটা বাড়তে পারে কিভাবে?

আগামী পনেরো দিনের মধ্যে টিকিটের সাথে সংশোধিত খাদ্যমুল্যের টাকা যোগ করা হবে। তবে ১২০ দিন লাগবে নতুন মূল্য কার্যকর হতে।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026