সেশন কোর্টে শুনানি চলছে রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তীর জামিনের। রিয়া চক্রবর্তীর জামিন খারিজ করল আদালত। পাশাপাশি সৌভিকের জামিনের আর্জি খারিজ করে আদালত। আজ শুক্রবার রায় দানের কথা ছিল। এই নিয়ে তৃতীয়বার জামিনের আর্জি জানায় রিয়ার আইনজীবী মানশিন্ডে। ২২ শে সেপ্টম্বর পর্যন্ত বাইকুল্লা জেলেই থাকবেন রিয়া ও তাঁর ভাই। উল্লেখ্য, বোম্বে হাইকোর্টে যাবেন রিয়ার আইনজীবী মানশিন্ডে।
উল্লেখ্য, এনসিবির ব্যালাড এস্টেটের কার্যালয়ের কাস্টডিতেই রাখা হয়েছিল রিয়াকে মঙ্গলবার রাত পর্যন্ত। পরবর্তীতে, বুধবার রিয়া কে সরানো হয় বাইকুল্লা মহিলা সংগশোধনাগারে। একাধিক হাইপ্রোফাইল আসামী বন্দি রয়েছেন এই জেলে।
শিনা বরা হত্যা মামলার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ভীমা–কোরেগাঁও মামলায় ধৃত সমাজকর্মী সুধা ভরদ্বাজও রয়েছেন এই জেলে। দুপুর বেলা এই জেলে খাবার হিসাবে দেওয়া হয় দুটো রুটি, এক বাটি ভাত, এক বাটি ডাল ও একটা সবজি। আপাতত এই জেলেই থাকবেন মাদককাণ্ডে অভিযুক্ত রিয়া চক্রবর্তী।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…