বিনোদন

সৌভিক ও মিরান্ডার জন্য কোন নির্দেশ ঘোষণা করল আদালত?

সুশান্ত মামলায়, মাদক সংক্রান্ত যাবতীয় দোষ স্বীকার করে নেয় রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী ও সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। মূলত ,শুক্রবার সকালে মাদক চক্রে যোগ থাকার সূত্রে সুশান্ত সিং রাজপুতের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর জেরায় উঠে আসে সৌভিক চক্রবর্তীর নাম ও অন্যান্য মাদক পাচারকারীদের নাম। যাদের মধ্যে আবদুল বসিত বিশেষ ভাবে সৌভিকের নাম নিয়েছে। বসতি জানিয়েছে সউভিক-রিয়ার বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল। এরপরেই, তড়িঘড়ি রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দেয় এনসিবি র টিম। বাজেয়াপ্ত করা হয় সৌভিক ও রিয়ার সমস্ত ইলেক্ট্রনিক্স ডিভাইস।

গতকাল বিকেলে সৌভিক ও মিরান্ডাকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করেন এনসিবি-র আধিকারিকরা । তারপরেই গতকাল রাতে অর্থাৎ শনিবার সৌভিককে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। সৌভিক তাঁর জেরায় স্পষ্ট জানিয়েছিলেন যে, স্যামুয়েল মিরান্ডার মাধ্যমেই ড্রাগ কেনা হত এবং রিয়ার নির্দেশে একাধিকবার ড্রাগ আনা হয়েছে। সৌভিকের এমন বিস্ফোরক স্বীকারোক্তিতে স্যামুয়েল ও সৌভিককে আজ আদালতে পেশ করা হয়।

সূত্রের খবর অনুযায়ী, রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে ৪ দিনের এনসিবি-র- হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত মিরান্ডা ও সৌভিককে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অন্যদিকে, ধৃত দ্রাগ-মাফিয়া কাইজানকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকি অন্যানরা এখনও পর্যন্ত এনসিবি-র হেফাজতেই আছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026