অবশেষে মুক্তি, মিলল স্বাধীনতা। আজ ৭ অক্টোবর জামিনে মুক্তি পেলেন মাদক কাণ্ডে অভিযুক্ত ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তী।
এনসিবি-র বিচারাধীন হেফাজতে রাত কাটাচ্ছিলেন মহেশ ভাটের কাঙ্খিত নারী রিয়া চক্রবর্তী। অবশেষে হল মহেশজির জিলেবির জয়।
২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন রিয়া। ১ লক্ষ টাকার বন্ডে বুধবার জামিন মঞ্জুর করা হয় জেলেবি অভিনেত্রীর।
তবে দিদি জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হচ্ছে অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তীকে।
সংবাদসংস্থা ANI সূত্রে খবর, বুধবার ১ লক্ষ টাকার বন্ডে আদালতে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী। কিন্তু ভাই সৌভিকের জামিন স্থগিত।
একথা সত্য, ময়দানে জমিয়ে খেলেছেন রিয়ার আইনজীবী। তাই ৩০ দিনের মধ্যে বাইকুল্লা কে বাই বাই করিয়ে ছেড়েছেন সতিশ মানশিন্দে।
জামিন পেলেও আগামী ১০ দিন তাঁকে থানায় হাজিরা দিতে হবে। এছাড়াও রিয়াকে থানায় পাসপোর্টও জমা রাখতে হবে। অন্যদিকে, রিয়ার পাশাপাশি স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের বাড়ির রাঁধুনি ও ম্যানেজার দীপেশ সাওয়ান্তও এদিন জামিন পেয়ে যান। শুধু সৌভিক কে থেকে যেতে হল জেলে। কারণ, সৌভিকের জামিনের আবেদন খারিজ করেছে আদালত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…