উত্তরপ্রদেশ: যেই হাথরস কান্ড নিয়ে কার্যত তোলপাড় গোটা দেশ, সেই হাথরস কান্ড আসলে ধর্ষণকাণ্ড নয়, এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। নির্যাতিতা তরুণী শরীরে মেলেনি ধর্ষণের উল্লেখ। ময়নাতদন্ত রিপোর্ট থেকে এমনটাই জানা গিয়েছে। এই একই কথা বলা হয়েছে । FSL-এর রিপোর্টেও। আর এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল যোগী পুলিশ। বলা হয়েছে, নির্যাতিতা তরুণীর সঙ্গে অভিযুক্তর 104 বার কথা হয়েছে। অর্থাৎ নির্যাতিতা তরুণী এবং অভিযুক্ত পূর্বপরিচিত। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের এ হেন যুক্তি মানতে নারাজ বিরোধী শিবির। এটি একটি ধর্ষণকান্ড, সেটিকে চাপা দেওয়ার জন্যই কার্যত আরও এক যুক্তি খাড়া করল যোগী আদিত্যনাথের প্রশাসন, এমনটাই বিরোধী পক্ষ থেকে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, সবটাই রাজ্যকে বদনাম করার একটা প্রবনতা বিরোধী শিবিরের। নির্যাতিতা তরুণীর শরীরে কোনওরকম ধর্ষণের উল্লেখ পাওয়া যায়নি কোনও রিপোর্টে। এমনটাই সুপ্রিমকোর্টকে জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। JJ হাসপাতালের প্রাথমিক রিপোর্টেও মেলেনি ধর্ষণের উল্লেখ।
আর এবার অভিযুক্ত ও নির্যাতিতা তরুণীর পূর্বপরিচিত হওয়ার ঘটনা উদ্বেগ বাড়াল গোটা দেশের। সত্যিই কি এই ঘটনা পূর্বপরিচিত ব্যক্তির দ্বারা ঘটানো হয়েছে? নাকি কোনও কঠিন সত্যকে আড়াল করার জন্য এই মিথ্যেগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে উত্তরপ্রদেশ পুলিশ? তা নিয়ে সংশয় দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। আগামী দিনে এই কান্ড কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…