বিনোদন

কান্নার লুকে ভাইরাল শাহরুখের মেয়ে, সুহানার কান্না দেখে হতবাক নেটদুনিয়া

বলিউড বাদশা শাহরুখই যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তা নয়। জনপ্রিয়তার দৃষ্টান্তে কম নন বাদশার কন্যাও! শাহরুখ খানের মেয়ে সুহানা খানও বেশ সক্রিয় সমাজ মাধ্যমে। দীর্ঘদিন ধরেই সুহানা তাঁর ভিন্ন ভিন্ন আকর্ষণীয় লুকের ছবি পোস্ট করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার কোনো মন গরম করে দেওয়া ছবি নয়, নিজেরই একটি কান্নার ছবি পোস্ট করে আলোচনায় এলেন সুহানা।

সুহানার কান্না দেখে হতবাক নেটদুনিয়া। তবে, ক্যাপশনে সুহানা পরিষ্কার করে দিয়েছেন কান্নার কারণ–‘অভিনন্দন, যদি আপনি আমাকে কাঁদতে না দেখেন। কোয়ারেন্টাইন ফিলমিং।’ আসলে লক ডাউনের মধ্যে সুহানা একটি রহস্য প্রজেক্টে কাজ করেছেন, যেখানে বেশ কিছু আবেগময় দৃশ্য শুট করতে হয়েছে তাঁকে। সেই ছবিই শেয়ার করেছেন সুহানা। আরো একটি ছবি পোস্ট করেছেন সুহানা, যেখানে তাঁকে দেখা যাচ্ছে স্বাভাবিক লুকেই।

উল্লেখ্য, বাবার মত সুহানাও বড় পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে ‘দ্য গ্রেট পার্ট অফ ব্লু’ নামে একটি শর্ট ফিল্মে কাজ করেও নজর কেড়েছেন তিনি। স্কুলে পড়াকালীনই সুহানা স্কুলের নাটকে অংশ নিতেন।

Anirban Kundu

Recent Posts

Bat Size বিতর্কে তোলপাড় IPL! অবৈধ ব্যাট নিয়ে ধরা পড়লেন তেওয়াটিয়া, মাঠেই থামালেন আম্পায়ার

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…

April 2, 2026

স্টাম্প উড়িয়ে দিলেন অর্জুন! বিধ্বংসী ইয়র্কারে চমকে দিলেন টেন্ডুলকার-পুত্র, ভাইরাল ভিডিও

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…

April 2, 2026

PBKS vs GT: ১১ বলে এক ওভার! অর্শদীপের দুঃস্বপ্ন, IPL-এ লজ্জার রেকর্ড

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, কখনও কখনও এমন ঘটনাও ঘটে যা চমকে দেয় সবাইকে। পঞ্জাব…

April 2, 2026

৭ এপ্রিলের মধ্যে সব ফয়সালা! ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের বড় আশ্বাস

ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে—এই…

April 2, 2026

এপ্রিলের শুরুতেই ধাক্কা! অটোর গ্যাসে বড়সড় বৃদ্ধি, চাপে চালক-যাত্রী

এপ্রিলের শুরুতেই বড় ধাক্কা খেলেন অটোচালকরা। জ্বালানির বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব…

April 2, 2026

রহস্য ঘনীভূত! রাহুলের মৃত্যুর পর আইনি পথে প্রিয়াঙ্কা, FIR-এ বড় পদক্ষেপের ইঙ্গিত

টলি পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে। ঘটনার তদন্তে নয়া মোড় এনে…

April 2, 2026