Pic Courtesy : India.com
পিছিয়ে গেল নির্ভয়া মামলার চার অভিযুক্তের ফাঁসীর দিন। গোটা দেশ মুখিয়ে ছিল ফাঁসীর নিশ্চিত হওয়ার দিকে। কিন্তু শুক্রবার বিকেলে দিল্লির কোর্টের নির্দেশ অনুসারে চার অভিযুক্তের ফাঁসী আপাতত স্থগিত করে দেওয়া হল অনির্দিষ্টকালের জন্য। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ফাঁসীর প্রক্রিয়া কার্যকর হবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।
এমনটা শোনার পর কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা আশা দেবী। তিনি সংবাদমাধ্যমকে জানান, এপি সিং নামক আইনজীবী বলেছেন চার অভিযুক্তের কারোই ফাঁসী হবে না। গত শুক্রবার আদালতের দারস্থ হয় চার অভিযুক্তের একজন পবন গুপ্ত। তার দাবী ধর্ষন ঘটার সময়কালে তার বয়স ১৮ বছরের কম ছিল, অর্থাৎ সে নাবালক ছিল। তবে এর আগেও সে অনেকবার একই দাবি আদালতের সামনে আনে যা প্রতিবারই আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, একই বিষয় নিয়ে বারবার আবেদন করা যায় না।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন কেজরিওয়াল, পাকিস্তানের মন্ত্রীকে কড়া জবাব
ঘটনায় অভিযুক্ত ছয় জনের মধ্যে একজন নাবালক হওয়ায় তিন বছর হোমে থেকে মুক্তি পেয়ে যায়। অপর আসামি রাম সিং তিহাড় জেলেই আত্মহত্যা করে। বাকি চর জন মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের ফাঁসীর দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। কিন্তু তা সর্বোচ্চ আদালত স্থগিত রাখল শুক্রবার বিকেলে।
এরকম ভাবে বারবার ফাঁসি পিছিয়ে যাওয়ার কারনে হতাশ হয়ে পড়েছেন নির্ভয়ার মা। তিনি ভেবেছিলেন, শনিবারই তাঁর মেয়ের আত্মার শান্তি পাওয়ার দিন। তার মেয়ে বিচার পাবে। কিন্তু আদালতের নির্দেশে ফের পিছিয়ে গেল ফাঁসি। স্বভাবতই তিনি কাঁদতে কাঁদতে এদিন সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, ‘আর পারছি না। দোষীদের বাঁচাতে কেন এত তৎপরতা? খুনিদের আইনজীবী হুমকি দিয়ে বলেছেন, এই ফাঁসি নাকি কখনই হবে না। কবে আমার মেয়েটা শান্তি পাবে জানি না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…