শুক্রবার হ্যামিল্টনে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি রোমাঞ্চকর জয় অর্জনের পরে, ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন যে ঠান্ডা মাথায় সুযোগকে কাজে লাগানোর ফলেই তার দল এই জাতীয় লড়াই কাটিয়ে উঠতে পেরেছে।
তিন দিনের ব্যবধানে এটি ছিল দ্বিতীয় ম্যাচ, যেখানে ভারত প্রতিযোগিতাকে সুপার ওভারে নেওয়ার পর জিতল। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে কোহলি বলেন, “আমি এখানে একটি নতুন জিনিস শিখেছি যে, খেলায় শান্ত থেকে যা ঘটছে তা পর্যবেক্ষণ করতে এরপর সঠিক সময় বুঝে সুযোগকে কাজে লাগাতে।”
আরও পড়ুন : সঞ্জুকে না পাঠিয়ে সুপার ওভারে ব্যাট করতে আসার কারন ফাঁস করলো বিরাট কোহলি
বিশেষ করে নিউজিল্যান্ডের দুটি ভালো পার্টনারশিপের পরে ভারতের পুনরায় খেলায় ফেরার বিষয়ে মন্তব্য করতে গিয়ে কোহলি বলেন, “একবার খেলা থেকে বেরিয়ে আবার ফিরে আসা সত্যিই খুব আনন্দের। এতে দলের বৈশিষ্ট্য প্রকাশ পায়।”
কোহলি আরও বলেন যে একজন অভিজ্ঞ সদস্য হওয়ার কারণে এই পরিস্থিতিতে তার নিজের কাঁধে দায়িত্ব নেওয়া এবং দলকে গাইড করা কর্তব্য। এই জয়ের পর অধিনায়ক কোহলি তার গোটা দলের প্রশংসা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…