আবারো এক মর্মান্তিক শিশুমৃত্যুর সাক্ষী থাকল কলকাতা। কিন্তু এবার এক শিশুর মৃত্যুর কারন অপর শিশু। ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউন বাসস্ট্যান্ডের নিকট। সুত্রে খবর, মাত্র আড়াই বছরে আয়ুষ রায়চৌধুরী রাস্তায় মায়ের হাত ধরে হাঁটছিল।
ওই রাস্তার ধারে একটি টোটো দাঁড়িয়ে ছিল যার মধ্যে বসেছিল পাঁচ বছরের পিয়া। পিয়ার পিতা অজয় পিয়াকে টোটোতে একা রেখে বাইরে চলে যান। তার কিছুসময় পর আচমকাই টোটোটি চলতে শুরু করে। চলন্ত টোটো এসে আড়াই বছরের আয়ুষকে ধাক্কা মারে যার ফলে মৃত্যু হয় আয়ুষের।
ইতিমধ্যে নিউটাউন থানায় আয়ুষের মাতা ও পিতা গাফিলতির অভিযোগ দায়ের করেছেন। পিয়ার পিতা আজয়কে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার ফলে শোকের ছায়া নিউটাউন জুড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…