কেয়া সেন : টলিউড আর বলিউড সমানভাবে সামলাচ্ছেন যীশু সেনগুপ্ত। এবার জুটি বেঁধেছেন বিদ্যা বালনের সঙ্গে। নতুন বছরে গরমের ছুটিতে, অনু মেননের পরিচালনায় পরিতোষ ব্যানার্জী অবতারে বলিউডের পর্দায় ফিরবেন টলিউডের রাজা।
প্রসঙ্গত, বলিউডের দর্শকরা পেতে চলেছেন আরও একটি নতুন বায়োগ্রাফিকাল ড্রামা “শকুন্তলাদেবী”। ভারতীয় লেখিকা, যিনি বিশ্বের দরবারে তাঁর অসামান্য প্রতিভার জন্য পরিচিত ছিলেন “মেন্টাল ক্যালকুলেটর” বা “হিউম্যান কম্পিউটার” নামে। সেই শকুন্তলা দেবীর চরিত্রে পর্দায় ফিরছেন বিদ্যা বালন। বিদ্যার স্বামীর চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্ত কে। পাশাপাশি, বিদ্যার মেয়ে ও জামাইয়ের চরিত্রে থাকছেন অমিত সাদ ও সানয়া মালহোত্রা।
মঙ্গলবার শেষ হয়েছে “শকুন্তলাদেবী”-র শ্যুটিং। কেক কেটে, একে অপরকে কেক মাখিয়ে র্যাপআপ করলেন গোটা টিম ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন যীশু-বিদ্যা।প্রকাশ্যে এসেছে ছবির অফিসিয়াল মোশন পোস্টার। এখন তাই অপেক্ষা “শকুন্তলাদেবী”-র টিজারের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…