নিউজ

শহরে ডেঙ্গির পরিস্থিতি খুবই ভয়াবহ, এবার ডেঙ্গিতে মৃত কলকাতা পুরসভার কর্মী

বিগত কয়েক বছর ধরে ডেঙ্গির কারণে রাজ্যে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান। পুজোর পরে কলকাতা শহরতলিতে ডেঙ্গির পরিস্থিতি মারাত্নক হারে মাথাচড়া দিয়ে উঠেছে। এবারে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শহরে প্রাণ গেলো কলকাতা পুরসভার এক আধিকারিকের।

গতকাল, বৃহস্পতিবার ডেঙ্গির কারণে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের ইন্সপেক্টর শান্তনু মজুমদারের মৃত্যু হয়।খড়দহের বাসিন্দা শান্তনুবাবু পুরসভার দীর্ঘ দিনের কর্মী ছিলেন।এছাড়াও তিনি INTTUC সংগঠনের জনপ্রিয় নেতা ছিলেন। ডেঙ্গিতে আক্রান্ত হলে দক্ষিন কলকাতার রুবি হাসপাতালে ভর্তি করা হয় তাকে এবং সেখানেই তার চিকিৎসা চলছিল। এবং গতকাল রাত্রে রুবি হাসপাতালেই মারা যান তিনি।

খবর সূত্রে জানা যায় যে আজ, শুক্রবার সকাল ১০ টা নাগাদ হাসপাতাল থেকে তার দেহ নিয়ে প্রথমে পুরসভার সদর কার্যালয়ে যাওয়া হবে। সেখানে ১ ঘন্টা তার দেহ শায়িত থাকার পর সেখানে থেকে খড়দহে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

শহরে ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে যাওয়ায় সংকট মোকাবিলায় বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠকে বসেন শীর্ষস্থানীয় কর্তারা। এই বৈঠকের পর কর্মকর্তারা ‘ রাজ্যের ডেঙ্গির পরিস্থিতি ভয়াবহ নয় বলে আশ্বস্ত করেছেন। এবং ডেঙ্গি মোকাবিলায় আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026