নিউজ

আমেরিকায় ভয়ানক পরিস্থিতি, আক্রান্ত হতে পারে ১০ লক্ষ মানুষ

করোনা ভাইরাসে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে আমেরিকা, রবিবার রাত পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৫,৮৯৯ জন। যার মধ্যে নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০,০০০ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪,৩৭৮ জন। দ্রুত হারে বাড়ছে আক্রান্ত থেকে মৃত্যুর সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা বেড়ে দু লক্ষ ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডাক্তার অ্যান্টনি ফউসি রবিবার তাঁর আশঙ্কার কথা ব্যক্ত করতে গিয়ে বলেছেন ১০ লক্ষ অতিক্রম করতে পারে আক্রান্তের সংখ্যা। ডাক্তার অ্যান্টনি ফউসি যিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ডিরেক্টর তিনি রবিবার সংবাদসংস্থা সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে ২ লক্ষ হবে। ভয়াবহ এই পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম যাতে পর্যাপ্ত পরিমাণে শহরগুলিতে দেওয়া হয় সেই আবেদনও রেখেছেন তিনি।

১৯১৮-১৯ সালে ফ্লু মহামারী আমেরিকায় ৬৭৫,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল বলে জানা যায়। মার্কিন সেন্টার ফর ডিজিজেস কনট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর (সিডিসি) দেওয়া পরিসংখ্যানে উঠে আসে এই তথ্য। গত ২০১০ সাল থেকে প্রত্যেক বছর আমেরিকায় ফ্লুতে মারা গেছে ১২ হাজার থেকে ৬১ হাজার মানুষ।

নিউইয়র্কে মৃত্যুসংখ্যা ৯৬৫, প্রতি ছ’মিনিটে গড়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যার জেরে এই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৫। ২৩৭ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টার ব্যবধানে। তবে স্থানীয় গভর্নর জানিয়েছেন পূর্বের তুলনায় কমেছে আক্রান্তের হার। মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ এপ্রিল পর্যন্ত লকডাউন,যদিও নিউ ইয়র্ক ও আরও কয়েকটি স্থানে লকডাউনের মেয়াদ আরও বেশি। তবে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ এপ্রিল ইস্টার সানডে তে লকডাউন প্রত্যাহারের কথা ঘোষণা করতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026