কৌশিক পোল্ল্যে: গোটা দেশ জুড়ে করোনা আতঙ্কের জেরে লকডাউন করা হলেও গরীবদের অন্নসংস্থানের কোনো সঠিক সুরাহা হয়নি, ফলে বিপাকে পড়েছেন বহু ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। তাদেরই কথা ভেবেই দেবদূতের ভূমিকায় অবতীর্ন হলেন বলিউডের ভাইজান সলমান খান।
সিনেপাড়ায় বিভিন্ন টেকনিক্যাল ফিল্ড থেকে শুরু করে অন্যান্য বহু শ্রমিক রয়েছেন যাদের প্রতিদিনের পয়সা দিনান্তেই খরচ হয়ে যায়। সেই সমস্ত দিন আনা দিন খাওয়া কর্মীদের কথা মাথায় রেখেই তাদের মুখে অন্ন তুলে দেবার উদ্যোগ নিয়েছেন সলমানের এনজিও সংস্থা ‘বিং হিউম্যান’।
সিনেজগতের সঙ্গে যুক্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, সেই মতোই সিনে ফ্রেডারেশনের তরফে ২৫ হাজার কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্যাদি ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছে সলমানের সংস্থা।
সদ্যই নরেন্দ্র মোদীর স্বাস্থ্য সুরক্ষা তহবিলে ২৫ কোটি টাকা দান করে নজির গড়লেন অক্ষয় কুমার। এবার সেই স্রোতেই গন্তব্যে নামলেন ভাইজান। এমনিতেই দিলদার হিসেবে ইন্ডাস্ট্রিতে তার বেশ সুনাম রয়েছে। গরীবদের পাশে দাঁড়িয়ে এই মহানুভবতা তার রাজসিংহাসনে এক নতুন পালক যুক্ত করল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…